ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রে বর্তমানে গোলাবারুদের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন।
কংগ্রেসে জমা দেওয়া বাধ্যতামূলক এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ (ওইএফ)-তে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদের পেছনেই খরচ হয়েছে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এই ব্যাপক ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুতে ঘাটতি পড়ার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন ধরনের বাধা স্পষ্ট হয়ে উঠেছে।
প্রতিবেদনে যুদ্ধের ফলে মার্কিন সামরিক বহরের ক্ষয়ক্ষতির একটি চিত্রও উঠে এসেছে। এতে বলা হয়, এ পর্যন্ত চারটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সাতটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সর্বোচ্চ ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টিও প্রতিবেদনে এসেছে। এতে বলা হয়, যুদ্ধের সময় ইরানের হামলায় কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এসব স্থাপনা পুনর্নির্মাণের ব্যয় এখনো মোট হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ পুনর্নির্মাণের সিদ্ধান্ত এবং ব্যয়ভার বহনের বিষয়টি এখনো অস্পষ্ট।
এর আগে সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছিল যে, দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইরানের সঙ্গে সংঘাতে ট্রাম্প প্রশাসনের কৌশলে প্রভাব ফেলেছে। মার্কিন সামরিক বাহিনী তাদের থাড ইন্টারসেপ্টরের মজুদের প্রায় ৮০ শতাংশই ব্যবহার করে ফেলেছে। এছাড়া সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধের প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালালেও সাম্প্রতিক মাসগুলোতে সেই মাত্রার হামলা কমে এসেছে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি বারবার প্রত্যাখ্যান করেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগেও তিনি দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রের কাছে ‘সীমাহীন’ গোলাবারুদ রয়েছে। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি পুনরায় দাবি করেন, যুক্তরাষ্ট্র তার ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন আরও উন্নত ও অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.