প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৩
প্যারিসের বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র আইফেল টাওয়ারে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এর জেরে সোমবার দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ঐতিহাসিক এই স্থাপনাটি।
আইফেল টাওয়ারের ইউনিয়ন প্রতিনিধিদের অভিযোগ, গত শনিবার একটি হিন্দু ধর্মীয় প্রতিনিধিদলের ব্যক্তিগত সফরের সময় এই নজিরবিহীন ঘটনা ঘটে। বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)-এর প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল টাওয়ার পরিদর্শনে এসেছিল। অভিযোগ রয়েছে, তাদের সফরের সময় নারী কর্মীদের নিজেদের কর্মস্থল ছেড়ে আড়ালে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়।
ইউনিয়ন প্রতিনিধি দিয়ান দাভোয়েন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রতিনিধিদলটি যখন আসছিল, তখন নারী কর্মীদের তাদের কর্মস্থল ছাড়তে বলা হয়েছিল, যাতে পুরুষরা সেই জায়গায় দায়িত্ব পালন করতে পারেন।’
এই ঘটনার পর কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। দুই দিন ধরে চলা অসন্তোষের পর সোমবার তারা বিক্ষোভে নামেন, যার ফলে দর্শনীয় এই পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই ঘটনাটি ফ্রান্সের রাজনৈতিক মহলেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই জানিয়েছে, ওই ধর্মীয় প্রতিনিধিদলের অনুরোধেই নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে যে, এ ধরনের শর্ত কোনোভাবেই মেনে নেওয়া উচিত হয়নি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের ঘোষণা দিয়েছে এবং কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে।
প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার এই ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফ্রান্সে নারীরা জনজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের এভাবে অদৃশ্য হয়ে যেতে বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
উল্লেখ্য, গত রোববার প্যারিসের কাছে ফ্রান্সে বিএপিএস-এর প্রথম বৃহৎ হিন্দু মন্দির উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন। সেই মন্দির উদ্বোধনের ঠিক আগের দিনই আইফেল টাওয়ারে এই বিতর্কিত ঘটনাটি ঘটল।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.