ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোররাত সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী একটি বাসে করে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বার্ষিক আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের আনন্দ ভ্রমণ বাতিল করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশ। আহতদের মধ্যে যাওয়াৎ, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা রয়েছেন। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২০ জন আহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.