বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৫৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তথ্যমতে, ২৪৯ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। সেখানকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ২৩২ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা দ্বিতীয়, ১৭৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তৃতীয় এবং ১৭০ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হানোই চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর শহর ১৬৩ স্কোর নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে।
বায়ুমান নির্ধারণের জন্য আইকিউএয়ারের একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এই সূচকে শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বাতাসের মানকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা সহনীয় বা মাঝারি মানের বাতাস হিসেবে গণ্য হয়। অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে…
মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে…
চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ…
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়োজিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও…
সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ…
This website uses cookies.