Header Premium (728×90)

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি ইসরাইলের

অধিকৃত পশ্চিম তীরে এক ইসরাইলি বসতি স্থাপনকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। সোমবার (৭ সেপ্টেম্বর) ইসরাইলি আর্মি রেডিও জানায়, নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে ১৯ বছর বয়সী ওই বসতি স্থাপনকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। হামলার পর সন্দেহভাজন এক ফিলিস্তিনি ব্যক্তি গাড়িতে করে পালিয়ে যান। পরে তাকে ধরতে অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করলে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার পর পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে লকডাউন জারি করা হয় বলে জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতা লায়থ জার।

ইসরাইলি চ্যানেল ১২ জানায়, আহত বসতি স্থাপনকারীর শরীরে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং তার অবস্থা গুরুতর। ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী কাটজ সতর্ক করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী ইসরাইলি সেনা ও ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলার মতো কোনো হামলা চালালে, অথবা এমন হামলার প্রস্তুতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করা হবে।

কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি সামরিক বাহিনীকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

16 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

28 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

39 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

6 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

6 hours ago

This website uses cookies.