ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করতে নেমে রাহুল বিশ্বাস (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠের পাশের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাহুল ওই পৌরসভার আধারকোঠা এলাকার কামাল হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি থেকে বের হয়েছিল রাহুল। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন যে, রাহুল স্টেডিয়াম মাঠের পাশের পুকুরে বৃষ্টির মধ্যে গোসল করতে নেমেছিল।
এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে রাহুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় লোকজন।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.