Header Premium (728×90)

ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ইসরাইলি পরিকল্পনার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এই যৌথ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

পাকিস্তান ছাড়াও এই নিন্দায় শরিক হয়েছে মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি জনগণকে যেকোনো অজুহাতে বাস্তুচ্যুত করার লক্ষ্যে নেওয়া সব ধরনের প্রচেষ্টা বা পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরাইলি মন্ত্রীদের এসব উসকানিমূলক বক্তব্য ও প্রস্তাব আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করে। একই সঙ্গে এসব বক্তব্য ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে বলে মুসলিম দেশগুলো মনে করে।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা…

43 seconds ago

বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক

আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। ডারউইনে পুরুষ দলের হার…

7 minutes ago

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…

24 minutes ago

কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির

নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…

47 minutes ago

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

1 hour ago

কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি

কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…

1 hour ago

This website uses cookies.