প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৪৬। অযোধ্যা ও কাশীর আদলে মথুরা-বৃন্দাবনেও একটি বিশাল মন্দির চত্বর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে পূজা দেওয়ার পর তিনি এই পরিকল্পনার কথা জানান। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যোগী আদিত্যনাথ জানান, অযোধ্যা ধামে বিশ্বের বৃহত্তম মন্দির নির্মাণের পর এবার সরকারের লক্ষ্য হলো মথুরা-বৃন্দাবনে একই ধরনের বিশাল পরিকাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে ব্রজভূমির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে অনেক বিদেশি আক্রমণ হলেও সনাতন ধর্মকে কেউ মুছে ফেলতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার বছর আগের বাণী আজও প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি ‘পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম’ শ্লোকটি স্মরণ করেন এবং দেশবিরোধী ও সমাজবিরোধী শক্তিকে সতর্কবার্তা দেন।
মন্দির নির্মাণের পাশাপাশি ব্রজভূমির সামগ্রিক উন্নয়নের জন্য একাধিক অবকাঠামোগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে উত্তরপ্রদেশ ব্রজ তীর্থ বিকাশ পরিষদের নবম বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। মথুরা ও বৃন্দাবনের মধ্যকার ১২ কিলোমিটার রেলপথে রেলবাস পরিষেবা বন্ধ করে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংস্কৃতি দপ্তরের ‘স্মারক মিত্র’ প্রকল্পের আদলে ‘তীর্থ মিত্র’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার আওতায় ২০০টি ঐতিহ্যবাহী স্থাপত্য ও স্মৃতিসৌধ সংরক্ষণ করা হবে।
তীর্থযাত্রীদের সুবিধার্থে ব্রজ চৌরাশি ক্রোশ পরিক্রমা উন্নয়ন প্রকল্প তিন বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বহুতল পার্কিং নির্মাণের পাশাপাশি সেখানে ডরমিটরি, ক্যাফে ও ফুড কোর্ট তৈরির পরিকল্পনা রয়েছে। হায়দরাবাদের হার্টফুলনেস ফাউন্ডেশন গোবর্ধন পরিক্রমা পথে ১০টি গল্ফ কার্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে। নোনা জলের সমস্যা সমাধানে জল সংরক্ষণ ও পুকুর খননের ওপরও জোর দেওয়া হয়েছে। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পুলিশি টহল বৃদ্ধি, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নজরদারি এবং বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.