Header Premium (728×90)

Categories: সারাদেশ

শিবগঞ্জে দম্পতি ও স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন এবং অন্য একটি ঘটনায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর গ্রামে মফিজুল হক (৭৫) পারিবারিক বিবাদের জেরে তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর মফিজুল হক ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার কিছু সময় পর মফিজুল হকের পুত্রবধূ শাপলা বেগম বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিলে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা দরজা ভেঙে মনোয়ারাকে মৃত এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই মফিজুল হক স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিন দুপুরে উপজেলার উজিরপুর সাত্তার মোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান আলী (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সোহান ওই এলাকার সেলিম রেজার ছেলে। সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ১৫-২০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তর আহসান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিশুটির মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে। পৃথক এসব ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দুপুরে সহপাঠীদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

3 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

10 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

14 minutes ago

গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…

21 minutes ago

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…

24 minutes ago

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…

31 minutes ago

This website uses cookies.