গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে বিদেশে পাঠানোর একটি বিতর্কিত পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আগামী ইসরাইলি নির্বাচনের আগে দেয়া বক্তব্যে বেন-গভির দাবি করেন, প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেয়া হবে। এরপর পরবর্তী ছয় বছরের মধ্যে উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দার বাকি অংশকেও সরিয়ে নেয়ার লক্ষ্য রয়েছে তার। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকটি দেশ ফিলিস্তিনিদের গ্রহণ করতে প্রস্তুত বলেও তিনি দাবি করেন, যদিও তিনি কোনো দেশের নাম প্রকাশ করেননি।
এই প্রস্তাবটি ২০ পৃষ্ঠার একটি নথিতে লিপিবদ্ধ রয়েছে, যার শিরোনাম দেয়া হয়েছে ‘গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় অভিবাসনের জন্য জাতীয় কর্মপরিকল্পনা’। তবে এতে ‘স্বেচ্ছায়’ শব্দটি থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে জবরদস্তিমূলক বাস্তুচ্যুতির পরিকল্পনা হিসেবে দেখবে বলে ধারণা করা হচ্ছে। জেনেভা কনভেনশন অনুযায়ী, দখলকৃত ভূখণ্ড থেকে বেসামরিক জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বেন-গভিরের এই বক্তব্যের আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছিলেন যে, ফিলিস্তিনিদের ‘যেকোনো উপায়ে’ দেশত্যাগে সহায়তা করার বিষয়ে তেল আবিব ট্রাম্প প্রশাসনের অনুমোদন চাইছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের দেশত্যাগে সব ধরনের সহায়তা দেয়া হবে। এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার জানিয়েছেন, বর্তমানে গাজার ৬০ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং দখল করা এলাকা থেকে তারা সরে যাবে না। তবে ইসরাইলের ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল তামির ইয়াদাইয়ের হিসাব অনুযায়ী, এই নিয়ন্ত্রিত এলাকার পরিমাণ ৬৫ শতাংশ। আগামী অক্টোবরের নির্বাচনে বেন-গভিরের দল ‘জিউইশ পাওয়ার’ প্রায় সাতটি আসন পেতে পারে বলে জনমত জরিপে উঠে এসেছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম জমাদার ও…
সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ওপেন হার্ট…
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার…
জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহেলী তামান্নাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায়…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের…
This website uses cookies.