নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোর গ্যাং সন্ত্রাস ও মাদকবিরোধী একটি জনসচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, যুবক এবং তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা এবং মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা।
র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর সমাবেশে মিলিত হয়। সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও চিকিৎসক ডা. জালাল আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে সোনাইমুড়ী থানার পরিদর্শক কবির হোসেন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, সাবেক সভাপতি ডা. শাহ আলম এবং বিএনপি নেতা মো. হোসেন ও জুয়েল অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়ে লাথির আঘাতে আনোয়ার…
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি…
This website uses cookies.