Header Premium (728×90)

Categories: জাতীয়

ফ্যামিলি কার্ডের ভাতা বিতরণে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিয়মিত ও সময়মতো অর্থ পৌঁছানো নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), টাকাপে (TakaPay) ও ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ পাঠানো হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে এই কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো অর্থ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে। এছাড়া, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে কার্ড প্রতিস্থাপনের প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই পত্রটি দেশের আটটি বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা নিজ নিজ আওতাধীন এলাকায় এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…

3 minutes ago

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…

12 minutes ago

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবীর

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি…

13 minutes ago

চরফ্যাশনে গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলায় গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম জমাদার ও…

16 minutes ago

অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারির দায়িত্ব নিলেন সজিব

সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ওপেন হার্ট…

36 minutes ago

স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ, পদত্যাগের দাবি নাহিদ ইসলামের

স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার…

47 minutes ago

This website uses cookies.