Header Premium (728×90)

Categories: সারাদেশ

সোহেলী হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিল ও গুলিবর্ষণের ঘটনায় সোহেলী তামান্নাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে (৫৫) নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।

এর আগে ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান আসামি ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার ১ থেকে ৮ নম্বর আসামির নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন সশস্ত্র আওয়ামী লীগ ক্যাডার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। ওই হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে ও গুলিবর্ষণে মামলার বাদী সোহেলী তামান্নার বাম হাতের কব্জি গুরুতর জখম হয় এবং তিনি কোমরের পেছনে পিঠে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলাটি দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা তার আবেদনে জানিয়েছেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় মদদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সাবেক এমপি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…

3 minutes ago

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…

12 minutes ago

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবীর

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি…

13 minutes ago

চরফ্যাশনে গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলায় গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম জমাদার ও…

16 minutes ago

অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারির দায়িত্ব নিলেন সজিব

সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ওপেন হার্ট…

36 minutes ago

স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ, পদত্যাগের দাবি নাহিদ ইসলামের

স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার…

47 minutes ago

This website uses cookies.