Header Premium (728×90)

পশ্চিম তীরের কুসরায় অবরুদ্ধ চার ফিলিস্তিনি, নেই চলাচলের সুযোগ

পশ্চিম তীরের নাবলুসের কাছে কুসরা গ্রামে ইসরাইলি সামরিক বাহিনীর চেকপোস্টের কারণে চার ফিলিস্তিনি নাগরিক নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের পরিবারের সদস্যরা খাবার, প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারছেন না। অথচ একই এলাকায় বসবাসরত ইসরাইলি বসতির বাসিন্দারা কোনো ধরনের বাধা ছাড়াই অবাধে চলাফেরা করছেন।

আটকে পড়া ব্যক্তিদের একজন ফিলিস্তিনি-আমেরিকান লুই আবু রিদি। তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যরা যখন তাদের বাড়িতে আসতে চান, তখন ইসরাইলি বাহিনীর সঙ্গে আগে সমন্বয় করতে হয়। এই প্রক্রিয়ায় কয়েক দিন সময় লেগে যায়। আল জাজিরাকে আবু রিদি বলেন, সামরিক বাহিনী তাদের পরিবারের সদস্যদের খাবার, প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ নিয়ে আসতে বাধা দিচ্ছে।

ইসরাইলি সেনাদের সঙ্গে কথা বলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানান আবু রিদি। সেনারা এলাকাটিকে ‘বন্ধ সামরিক এলাকা’ হিসেবে উল্লেখ করছে। আবু রিদি বলেন, তারা দাবি করছে এটি একটি বন্ধ সামরিক এলাকা এবং এখানে কেউ থাকতে পারবে না। অথচ বসতির লোকজন সেখানে অবাধে চলাফেরা করতে পারছে। তিনি আরও জানান, সর্বশেষ হামলার ঘটনাটি তার বাড়ি থেকে মাত্র ৩০০ গজ দূরে ঘটেছে।

গত ২৯ আগস্ট গ্রামটিতে হামলার পর সেখানে আটকে থাকা বাসিন্দার সংখ্যা তিন থেকে বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আগস্ট মাস থেকে কুসরা গ্রামের তিনটি বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং গত এক মাসে সেখানে ইসরাইলি বসতিদের সহিংসতাও বেড়েছে।

এই পরিস্থিতিতে আবু রিদির পরিবার চরম সংকটে পড়েছে। তার ৮৩ বছর বয়সি মায়ের ওষুধ প্রায় শেষ হয়ে এসেছে। তার বোন একজন স্কুলশিক্ষক, যার আগামী সপ্তাহে বিদ্যালয়ে যাওয়ার কথা। এছাড়া তার ভাই ও প্রতিবেশীরা এক মাস ধরে কাজে যেতে পারছেন না। তারা নিজেদের বাড়িতেই আটকা পড়ে আছেন।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.