নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্গম পাহাড়ি এলাকায় এই দুর্যোগে অন্তত ২ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এই বিপর্যয়ে রাস্তাঘাট, সেতু ও ঘরবাড়ি ভেসে গেলেও একটি বাড়ির অক্ষত থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দুর্যোগের মাঝেও কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে।
ভিডিওতে দেখা যায়, বন্যার পানির প্রবল স্রোত বাড়িটির চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে এবং এর ফলে আশপাশের অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই বাড়ির কাঠামোটি পানির তীব্র তোড়ে ভেঙে পড়েনি। জীবন বাঁচাতে বাড়ির সদস্যরা এর ওপরের অংশে আশ্রয় নিয়েছিলেন। কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই একে অলৌকিক হিসেবে দেখছেন। পানি কমে যাওয়ার পরও বাড়িটি অক্ষত অবস্থায় টিকে থাকতে দেখা গেছে।
নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক এই বন্যার পেছনে হিমবাহ বা বরফ-শিলা ধস এবং নদীর পানির আকস্মিক প্রবাহকে দায়ী করা হচ্ছে। পাহাড়ি নদীর পানি খুব অল্প সময়েই বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বর্তমানে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে, তবে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা বেশ বেগ পাচ্ছেন।
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০: ০৪আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০০: ০৫
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.