Header Premium (728×90)

Categories: সারাদেশ

নারী সাংবাদিককে হেনস্তা: চার দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই টাঙ্গাইলে

টাঙ্গাইলের নারী সাংবাদিক রুমি আক্তার পলিকে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে হেনস্তার ঘটনায় দায়ের করা অভিযোগের চার দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ভুক্তভোগী সাংবাদিক গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী জানান, গত ২৪ আগস্ট (সোমবার) পেশাগত দায়িত্ব পালন শেষে প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় সদস্য অলোক কুমার দাস তাকে উদ্দেশ্য করে অত্যন্ত অশালীন মন্তব্য করেন। রুমি আক্তার পলি বলেন, তিনি পরিস্থিতি উত্তপ্ত না করে ধৈর্যের পরিচয় দেন এবং ওই রাতেই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করেন। পরদিন তিনি প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ দেওয়ার পর থেকেই লাবু খন্দকার নামে এক ব্যক্তি ফেসবুকে বিভিন্ন অনুষ্ঠানের ছবি ব্যবহার করে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট দিচ্ছেন বলে অভিযোগ করেন পলি। তার দাবি, এসব পোস্ট অলোক কুমার দাসের নির্দেশেই দেওয়া হচ্ছে, কারণ লাবু খন্দকারের পোস্টে অলোক কুমার দাস সমর্থনসূচক মন্তব্য করেছেন এবং লাইক দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরও তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এই প্রক্রিয়া পরিকল্পিত বলে দাবি করেন তিনি।

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ব্যবহার করে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা জানান, আগামী ১ সেপ্টেম্বর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা ডাকা হয়েছে। সেই সভায় পলির অভিযোগের বিষয়টি সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

4 minutes ago

ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…

5 minutes ago

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

22 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

29 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

32 minutes ago

গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…

40 minutes ago

This website uses cookies.