ভারতে নতুন প্রজন্মের তরুণদের ক্ষোভ প্রশমন ও তাদের সমর্থন ধরে রাখতে দ্বিমুখী কৌশল নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল বিজেপি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ১৬-১৭ বছর বয়সী ‘জেন আলফা’ এবং তরুণ ‘জেন-জি’ প্রজন্মের মন জয়ের ওপর বিশেষ জোর দিচ্ছে দলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি করে দেওয়া ‘রোড ম্যাপ’ অনুযায়ী, দলটির নবগঠিত ৬৫ সদস্যের জাতীয় কমিটি এই নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।
সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে সদ্য গঠিত এই কমিটির প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে নেতারা কেবল একতরফা ভাষণ বা বাণী দেবেন না। বরং তাঁরা সরাসরি নতুন প্রজন্মের মুখোমুখি বসে তাঁদের অভিযোগ, চাহিদা ও প্রশ্ন শুনবেন এবং সেই অনুযায়ী দল পরিচালনা করবেন। নেতাদের একতরফা ভাষণবাজির দিন শেষ করে নতুন প্রজন্মের সঙ্গে সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তরুণদের এই অসন্তোষের বিষয়টি প্রথম সামনে আনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সম্প্রতি অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে সংঘ পরিবারের এক সমন্বয় বৈঠকে তরুণদের ক্রমবর্ধমান হতাশার বিষয়টি উঠে আসে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব ও মানসম্মত চাকরির অভাবের কারণে সরকারের ওপর তরুণদের আস্থা কমছে বলে আরএসএস প্রধান মোহন ভাগবত বিজেপির শীর্ষ নেতৃত্বকে সতর্ক করেন। তিনি সরকারকে যেমন যথাযথ পদক্ষেপ নিতে বলেন, তেমনই দলকে নতুন ভাবনায় পরিচালনার পরামর্শ দেন।
তরুণদের ক্ষোভের সুযোগ নিয়ে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি যুব সংগঠনের তৎপরতা বিজেপির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে সিজেপি দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে। এর আওতায় তারা সরকারি স্কুলগুলোর শিক্ষক সংকট, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ খতিয়ে দেখছে। এই কর্মসূচির কারণে অনেক স্কুলপড়ুয়া জেন আলফা বিক্ষোভ শুরু করেছে। তবে বিজেপি এই আন্দোলনকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে কঠোর অবস্থান নিয়েছে। রাজস্থানের এক গ্রামে সিজেপি নেতা আশুতোষ রাংকাকে ঢুকতে বাধা দেওয়া, কলকাতায় মিলনায়তন ভাড়া না দেওয়া এবং মহারাষ্ট্রের লাতুরে বিনা অনুমতিতে স্কুলে প্রবেশের অভিযোগে সিজেপি নেতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে মামলা দায়ের এর বড় উদাহরণ।
শুধু সিজেপি নয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলছে বিজেপি। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের ছররা গুলিতে ১৯ বছর বয়সী সাহিল লোচাব এক চোখের দৃষ্টি হারান। দিল্লি পুলিশ তাঁর এফআইআর নিতে অস্বীকৃতি জানালে রাহুল গান্ধী সাহিল, তাঁর মা ও আইনজীবীকে নিয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে সাড়ে ছয় ঘণ্টা ধরনায় বসেন। প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, সলমন খুরশিদ ও পবন খেরাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা এতে যোগ দিলে পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপির সাবেক সভাপতি জে পি নাড্ডা ও রবিশংকর প্রসাদ রাহুল গান্ধীকে ‘অগণতান্ত্রিক’ ও ‘নৈরাজ্য সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন।
তবে বিজেপির এই কড়া অবস্থান ও নৈরাজ্য তত্ত্ব সত্ত্বেও তরুণদের দমিয়ে রাখা যাচ্ছে না। সিজেপি যেমন তাদের কর্মসূচি চালাচ্ছে, তেমনি রাহুল গান্ধীও ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচি অব্যাহত রেখেছেন। গত শনিবার মহারাষ্ট্রের পুনেতে রাহুল গান্ধীর সমাবেশে জেন-জি ও জেন আলফার বিপুল উপস্থিতি বিজেপিকে নতুন করে ভাবিয়ে তুলেছে। তরুণদের এই সমর্থন যেন কংগ্রেসের দিকে ঝুঁকে না পড়ে, সেজন্যই এখন সংলাপ ও কঠোরতার দ্বিমুখী নীতিতে হাঁটছে বিজেপি।
কারণ, আজ যারা ১৬–১৭, ২০২৯ সালে লোকসভা ভোটে তারা ভোটাধিকার পেয়ে যাবে।
পিরোজপুরের নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান…
রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন,…
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক…
মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রথম ধাপের প্রক্রিয়া শুরু হতে…
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন। আগামী ২৭ নভেম্বর আয়োজিত এই কনসার্টের…
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা এবার পা রাখছে সুবর্ণজয়ন্তীতে (৫০ বছর)। এই আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করতে…
This website uses cookies.