কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা এবার পা রাখছে সুবর্ণজয়ন্তীতে (৫০ বছর)। ৫০তম বর্ষের এই আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার মূল আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পাশাপাশি মেলা ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র (ইজেডসিসি) ও ন্যাশনাল বুক ট্রাস্ট। এছাড়া মেলা সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ২৪ সদস্যের একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
আগামী ২২ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বইমেলা। বরাবরের মতো সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণেই বসবে এই আয়োজন। বুধবার এক অনুষ্ঠানে বইমেলার বিস্তারিত পরিকল্পনা ও নবগঠিত উপদেষ্টা কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে গিল্ডের বর্তমান সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় তাঁদের পদে বহাল থেকেই মেলার মূল আয়োজন সামলাচ্ছেন, যদিও তাঁরা এই উপদেষ্টা কমিটিতে স্থান পাননি।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে তৃণমূলের পর বিজেপি ক্ষমতায় এলেও বইমেলার মূল আয়োজক গিল্ডের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি। বরং মেলা পরিচালনার দায়িত্ব গিল্ডের হাতেই রাখা হয়েছে। তবে মেলাকে আরও আকর্ষণীয় করতে গঠিত ২৪ সদস্যের উপদেষ্টা কমিটিতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং আরএসএসের মুখপত্র ‘ভারতীয় জনবার্তা’র প্রতিনিধি রাখা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন কলকাতার বিশিষ্টজনদের মধ্যে সাংবাদিক প্রসেনজিৎ বকসি, অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, মোহিত রায়, অনিল আচার্য, সপ্তর্ষি চৌধুরী, ওসমান গনি এবং রাজকুমার বর্মণ।
১৯৭৬ সালে যাত্রা শুরু করা কলকাতা বইমেলায় প্রতিবছর কোনো না কোনো দেশকে ‘থিম কান্ট্রি’ হিসেবে সম্মান জানানো হয়। বাংলাদেশ এ পর্যন্ত তিনবার এই মেলায় থিম কান্ট্রি হওয়ার গৌরব অর্জন করেছে। তবে সুবর্ণজয়ন্তীর বিশেষ এই বছরে মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছরকে। এর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ বছর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকের শতবর্ষকেও এবার থিম হিসেবে উদযাপন করা হবে। মেলায় অংশ নেওয়া অন্যান্য দেশ ও অতিথিদের তালিকা পরবর্তীতে জানানো হবে।
অতীতে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনামলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা সুন্দর করতে নানা উদ্যোগ নিয়েছিলেন। তারও আগে সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যও কলকাতা বইমেলাকে আকর্ষণীয় করতে বিভিন্ন পদক্ষেপ নেন। গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে জানান, সুবর্ণজয়ন্তী বর্ষে বইমেলাকে আকর্ষণীয় করতে গঠিত ২৪ সদস্যের উপদেষ্টা কমিটিতে গিল্ডের চারজন সদস্যসহ বিভিন্ন স্তরের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। কমিটির সদস্য সপ্তর্ষি চৌধুরী বলেন, এই পরামর্শক কমিটি গঠনের মাধ্যমে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা মেলা নিয়ন্ত্রণ করবে না।
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ ও পবিত্রতা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম আবদুল বশীর…
বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিষয়ে বার কাউন্সিলের পরবর্তী…
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে…
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের…
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…
This website uses cookies.