বাংলাদেশ সরকারের সাবেক সচিব, প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং জননীতি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হারুনুর রশিদ আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. রশিদের জন্ম বরিশালের আমানতগঞ্জে। তিনি প্রয়াত আলতাফ উদ্দিন আহমেদ ও জেবুনেসা বেগমের দ্বিতীয় পুত্র ছিলেন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি অন্যতম। কর্মজীবনে তিনি বাণিজ্য, শ্রম ও জনশক্তি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন।
অবসর গ্রহণের পরও ড. রশিদ দেশের বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংক, জনতা ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে উত্তরা অফিসার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। জীবনের শেষ সময় পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান, সুশাসন ও জ্ঞানচর্চার প্রতি তাঁর অঙ্গীকার অটুট ছিল। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ছিলেন।
মরহুম ড. রশিদ দুই কন্যা, এক নাতনি, দুই ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল-মাগফেরায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…
অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…
নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করার সময় একটি ক্রেন থেকে গাড়ি নিচে পড়ে বড় ধরনের…
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুই হাজারের বেশি ঘর বাসিন্দাদের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। নানা…
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৮৩ জন শ্রমিক ও…
This website uses cookies.