পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের একদিনের মাথায় প্রকল্প পরিচালক (পিডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পদ্মা ব্যারাজ (১ম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার ‘পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়েছিল যে, একনেকে অনুমোদনের তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকল্প পরিচালক, উপপরিচালক (ডিপিডি) এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ার কারণে প্রকল্পের সার্বিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছিল।
পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনবল নিয়োগের অর্গানোগ্রাম অনুমোদিত থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মধ্যে পিডি নিয়োগ নিয়ে মতবিরোধ তৈরি হয়। যার ফলে পরামর্শক নিয়োগ প্রক্রিয়াটিও ঝুলে ছিল।
সাড়ে ৩৪ হাজার কোটি টাকার এই বৃহৎ প্রকল্পটি গত ১৩ মে একনেকে অনুমোদন লাভ করে। সরকার জানিয়েছে, সাত বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬ জেলার ১৬৩টি উপজেলায় পানি সংকট দূর হবে। একই সঙ্গে মৃতপ্রায় নদীগুলোর পুনরুজ্জীবন, সেচব্যবস্থার আধুনিকায়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রায় ৯ লাখ ২৭ হাজার স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে প্রকল্পটির।
পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের একতরফা পানি প্রত্যাহারের বর্তমান প্রেক্ষাপটে পদ্মা ব্যারাজ নির্মাণ এখন জাতীয় পর্যায়ে একটি জরুরি প্রয়োজন। তবে প্রকল্প বাস্তবায়নের আগে আন্তর্জাতিক মানের কারিগরি ও পরিবেশগত সমীক্ষা নিশ্চিত করার ওপর তারা জোর দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী এই প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০১: ০০আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১: ২৩
সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার কোনো ক্লু এখনো আইনশৃঙ্খলা…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নতুন…
সরকার আংশিক সংস্কারের পথে হাঁটছে এমন অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার…
বাংলাদেশের ষড়ঋতুর অপূর্ব রূপ বৈচিত্র্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং দেশপ্রেমের গভীর সম্পর্ক নিয়ে একটি বিশেষ আলোচনা।
সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে মানববন্ধনে বক্তব্য শেষে দলীয় শৃঙ্খলা…
নেপাল ও তিব্বতের হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৮৯ জনের মৃত্যু…
This website uses cookies.