সংবাদ শিরোনাম :
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (২২ আগস্ট) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানায়।
বার্তায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। দুই পক্ষের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী করতে ভবিষ্যতে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছে ইইউ প্রতিনিধিদল।
এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অংশীদারত্ব এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে এই বার্তায়।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din


























