Header Premium (728×90)

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ আট প্রার্থী

অব্যাহত বৈশ্বিক অস্থিতিশীলতা, চলমান যুদ্ধ এবং ভয়াবহ বাজেট সংকটের মুখে থাকা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার লড়াই শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার দৌড়ে বর্তমানে পাঁচ নারীসহ মোট আটজন প্রার্থী রয়েছেন। তবে বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে এই বিষয়ে বিভাজন থাকায় কে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রার্থীদের সমর্থন যাচাইয়ের জন্য প্রথম অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্য থেকে একজনকে বাছাই করবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ পরিষদের কাছে পাঠাবে। এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠের নয়টি ভোটের পাশাপাশি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার ভেটো এড়িয়ে যাওয়া।

প্রার্থীদের মধ্যে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, যিনি আঙ্কটাডের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। ৭০ বছর বয়সী এই প্রার্থী ইউক্রেন যুদ্ধের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তিতে মধ্যস্থতা করে প্রশংসা কুড়িয়েছেন। চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান মিশেল বাচেলেত (৭৪) রয়েছেন এই তালিকায়। উইঘুর নির্যাতন নিয়ে প্রতিবেদন দেওয়ায় চীনের সঙ্গে দূরত্ব তৈরি হলেও মেক্সিকো ও ব্রাজিল তাকে সমর্থন দিচ্ছে।

ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসা (৬১), যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক সভাপতি, সংস্থাটির সংস্কার ও সংঘাত এড়াতে আগাম সতর্কতা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি (৬৫), গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বির্কেট (৫২), এবং কাতারের সঙ্গে ভালো প্রভাব থাকা ইকুয়েডরের কূটনীতিক ইভোনে এ-বাকি (৭৫) দৌড়ে রয়েছেন।

তালিকায় থাকা একমাত্র ল্যাটিন আমেরিকার বাইরের প্রার্থী সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল (৬৪), যিনি আফ্রিকান ইউনিয়ন ও নিজ দেশের সমর্থন পেলেও নিজ দেশে সহিংস বিক্ষোভ দমনের অভিযোগের মুখোমুখি। এছাড়া উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কফি আনানের অধীনে কাজ করা ওলার ওতুন্নু (৭৫) এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০ সিলিন্ডার গ্যাসের একটি ট্রাক লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর…

16 minutes ago

মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুরু হচ্ছে। মহা ষষ্ঠীতে দেবীর বোধনের…

32 minutes ago

অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও…

36 minutes ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০

পাকিস্তানের পেশোয়ারে দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন।…

46 minutes ago

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে সরব…

51 minutes ago

মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ ও পবিত্রতা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম আবদুল বশীর…

1 hour ago

This website uses cookies.