ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল বিমান নিজের সততার মূল্যায়ন পাননি বলে আক্ষেপ চিফ হুইপ নুরুল ইসলাম মনির জ্বালানি ও পরিবহন খরচে রাজধানীসহ সারাদেশে ফের চালের দাম চড়া রমনার অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি

সামরিক ব্যর্থতা ঢাকতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র: ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে আমেরিকার অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরানোর একটি অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ব্যর্থ নীতি অনুসরণ করলে কেবল আরও ব্যর্থতাই আসবে এবং ইরানিদের বিরুদ্ধে শত্রুতা বাড়বে। আরাঘচি আরও সতর্ক করে বলেন, আমেরিকার এই অর্থনৈতিক সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতি ও বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন যে, তিনি এখন পর্যন্ত ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা ‘ইরানি হুমকি’ মোকাবিলায় আমেরিকার পাশে দাঁড়ায়।

ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও এক্সে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, সামরিক যুদ্ধ কোনো ফল বয়ে আনতে পারেনি, তাই এখন তারা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। গরিবাবাদি আরও যোগ করেন, আমেরিকা দাবি করছে ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে এবং দুর্বল অবস্থায় রয়েছে, অথচ একই সময়ে তারা তাদের সব মিত্রের কাছে সাহায্যের জন্য মরিয়া হয়ে অনুরোধ জানাচ্ছে। তিনি মন্তব্য করেন, সমস্যাটি মূলত আমেরিকার ভুল হিসাব-নিকাশে, যা ঢাকতে গিয়ে তারা প্রতিবার নিজেদের জন্য আরও বড় ব্যর্থতা ডেকে আনছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সামরিক ব্যর্থতা ঢাকতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র: ইরান

আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬