ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে কটাক্ষ করে দেশটিকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি পডকাস্ট ‘মেলেখ ব্লিৎজার হাইম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিকভাবে ইসরাইলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বর্তমান সংবাদ উপস্থাপনার সমালোচনা করতে গিয়ে তিনি এই শব্দবন্ধ ব্যবহার করেন।
পডকাস্টে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, সে সময় ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের মতো ব্যক্তিরা ইসরাইলের পক্ষে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, আজকের ব্রিটেনে সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর নেই এবং চাইলে দেশটিকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলা যেতে পারে।
এ সময় নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ২০২২ সালের একটি মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন। ভ্যান্স তখন মন্তব্য করেছিলেন যে, যুক্তরাজ্য বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থি দেশ হয়ে উঠতে পারে। নেতানিয়াহু বলেন, কেউ একজন বলেছিলেন যে প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামিক প্রজাতন্ত্র হবে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’। এরপর ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানে এমন আরেকটি দেশ যেন না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
নেতানিয়াহুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সম্প্রদায়ের সংগঠন ‘মুভমেন্ট ফর প্রোগ্রেসিভ জুডাইসম’। সংগঠনটির যৌথ প্রধান রাবাই চার্লি বাগিনস্কি ও রাবাই জোশ লেভ বলেন, ব্রিটেনে যখন ইহুদিবিদ্বেষ, মুসলিমবিদ্বেষ ও সামাজিক বিভাজন নিয়ে মানুষের মধ্যে বাস্তব ভীতি কাজ করছে, তখন এ ধরনের বক্তব্য অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। তারা আরও স্পষ্টভাবে জানান, নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না এবং তার এই মন্তব্য তাদের প্রতিনিধিত্বকারী নয়।
উল্লেখ্য, ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে ইসরাইল ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্স বাতিল করেছে। এছাড়া যুক্তরাজ্য ইসরাইলের কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং গত বছর ফ্রান্স ও কানাডাসহ অন্যান্য মিত্রদের সঙ্গে মিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
দীপ্ত টিভিতে ১৫ আগস্ট থেকে প্রচারিত হবে নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। শনি থেকে…
রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে বাসাবাড়িতে রান্নার চুলা…
দিনাজপুরে বাণিজ্যিকভাবে গাড়ল পালন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচ ও অধিক লাভের কারণে অনেক বেকার…
মুম্বাইয়ে আয়োজিত এক সম্মেলনে মাতৃত্বকে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেত্রী ও…
কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত…
রাজধানীর উত্তরা পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার…
This website uses cookies.