Header Premium (728×90)

Categories: বিনোদন

রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী

প্রকৃতি, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতার মেলবন্ধনে রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে আন্তঃদেশীয় শিল্পপ্রদর্শনী ‘ব্রিজিং হরাইজনস : এ ভিজ্যুয়াল ডায়ালগ অব নেচার, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন’। সিঙ্গাপুর ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে এই প্রদর্শনী দুই দেশের সাংস্কৃতিক বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের এক দৃশ্যমান সংলাপ তৈরি করেছে। প্রদর্শনীটি সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ সহযোগিতায় আয়োজিত হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিচেল লি। বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো এবং সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কিংবদন্তি শিল্পী রফিকুন নবী। প্রদর্শনীটির কিউরেট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ টুটুল। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিচেল লি বলেন, শিল্প কূটনীতির পরিপূরক হিসেবে কাজ করে এবং মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক ও সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখে। ২০২৭ সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি সামনে রেখে এই প্রদর্শনী দুই দেশের ক্রমবর্ধমান সাংস্কৃতিক বিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ প্রকাশ।

একই সঙ্গে নারীদের সৃজনশীলতা ও স্বাতন্ত্র্য তুলে ধরতে গুলশানের এজ গ্যালারিতে শুরু হয়েছে ২২ দিনব্যাপী প্রদর্শনী ‘লবঙ্গলতিকা’। চিত্রকলা, স্কেচ, ট্যাপেস্ট্রি, ভাস্কর্য ও ইনস্টলেশনের মাধ্যমে ২৩ জন নারী শিল্পী এতে অংশ নিচ্ছেন। গতকাল প্রদর্শনীর প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, বার্জার পেইন্টসের চেয়ারম্যান রূপালী চৌধুরী এবং এজ দ্য ফাউন্ডেশনের ট্রাস্টি মহুয়া খান। বক্তারা শিল্পাঙ্গনে নারীর ইতিবাচক ভূমিকা ও সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন বিপাশা হায়াত, ফরিদা জামান, ইশরাত জাহান প্রমা, আইভি জামান, কনকচাঁপা চাকমা, কুহু প্লামন্ডন, লেখ নেসা খাতুন, মাকসুদা ইকবাল নিপা, মুক্তি ভৌমিক, নারগিস পলি, নূর মুনজেরিন রিমঝিম, রোকেয়া সুলতানা, শাকিরুন নাহার কানন, শারমিন আক্তার লিনা, শেখ ফারহানা পারভিন টুম্পা, সিগমা হক অংকন, সীমা মণ্ডল, সুবর্ণা মোরশেদা, সুরাইয়া রহমান, তানজিম জাহান লাজ, তারানা হালিম, তুলসি রানী দাস ও ভিনিতা করিম। ‘লবঙ্গলতিকা’ প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এবং ৪ সেপ্টেম্বর শেষ হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

দীপ্ত টিভিতে আসছে তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা

দীপ্ত টিভিতে ১৫ আগস্ট থেকে প্রচারিত হবে নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। শনি থেকে…

33 seconds ago

গ্যাস সংকটে হাহাকার: চুলা জ্বলছে না ঘরে, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে বাসাবাড়িতে রান্নার চুলা…

3 minutes ago

দিনাজপুরে গাড়ল পালন করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকেরা

দিনাজপুরে বাণিজ্যিকভাবে গাড়ল পালন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচ ও অধিক লাভের কারণে অনেক বেকার…

10 minutes ago

মাতৃত্বই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ, বললেন স্মৃতি ইরানি

মুম্বাইয়ে আয়োজিত এক সম্মেলনে মাতৃত্বকে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেত্রী ও…

13 minutes ago

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত…

25 minutes ago

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র ও টাকাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরা পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার…

32 minutes ago

This website uses cookies.