Header Premium (728×90)

কাপড়ে মুখ ঢেকে নারী ভক্তদের ‘আশীর্বাদ’, বিতর্কে ‘লিপ কিস বাবা’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক কথিত সাধুর একটি ভিডিও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ওই সাধু নিজের এবং তার নারী ভক্তদের মুখ কাপড়ে ঢেকে দীর্ঘ সময় ধরে এক ধরনের ধর্মীয় আচার পালন করছেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করেছেন।

ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। ভিডিওর দৃশ্যগুলো দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন যে, ধর্মীয় আচারের আড়ালে ওই সাধু আসলে নারী ভক্তদের চুম্বন করছেন। সমালোচনাকারীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন এই ধরনের আচরণ শুধুমাত্র নারী ভক্তদের ক্ষেত্রেই দেখা যায়, পুরুষ ভক্তদের ক্ষেত্রে নয়।

অন্যদিকে, ওই সাধুর অনুসারীদের একটি অংশ দাবি করেছে যে, এটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ মাত্র। তাদের মতে, এর সঙ্গে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

ভারতে অতীতেও কথিত অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে অনেক ভণ্ড সাধুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। এর আগে আসামে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে পুলিশ এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছিল। তবে ‘লিপ কিস বাবা’র সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কিনা বা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

8 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

This website uses cookies.