Header Premium (728×90)

ছুটির দিনে এলএনজি কেনার অনুমোদন পেল আরামকো ট্রেডিং

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট ডেলিভারির জন্য এই এলএনজি আনা হচ্ছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। সেই হিসাবে এই চালানের মোট মূল্য প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলারের সমান।

অন্যদিকে, একই বৈঠকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

অনুমতি ছাড়া ছবি তোলা ও ছড়ানো কি আইনত অপরাধ?

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে অন্যের ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ধারণ ও প্রচারের…

15 minutes ago

আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ঘর তৈরি করছেন সালমান খান

ভারতের আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের জন্য ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার…

16 minutes ago

ইয়াশের ‘টক্সিক’ ট্রেলার: সঙ্গে কিয়ারা-নয়নতারা ও অ্যাকশনের নতুন জগৎ

অ্যাকশন ও মানসিক দ্বন্দ্বের মিশেলে মুক্তি পেল ইয়াশ অভিনীত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর…

19 minutes ago

সালমান শাহের সঙ্গে প্রথম কাজের স্মৃতিচারণ করলেন তুষার খান

চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা ও তাদের অটুট বন্ধুত্বের কথা স্মৃতিচারণ করেছেন অভিনেতা…

29 minutes ago

দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি ঢাকা…

40 minutes ago

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমছে ভোগান্তি

টানা কয়েক সপ্তাহের সংকট কাটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।…

41 minutes ago

This website uses cookies.