ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে বলে জানিয়েছে সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন যে, বর্তমানে গোলাবারুদের মজুত উদ্বেগজনকভাবে নিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুদ্ধের আগের তুলনায় মার্কিন সেনাবাহিনী তাদের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় পাঁচ ভাগের চার ভাগ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। একই সময়ে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুতও প্রায় অর্ধেক কমে গেছে।
পেন্টাগনের সাম্প্রতিক অভ্যন্তরীণ প্রতিবেদন সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, এই সংঘাতের সময় মার্কিন সেনাবাহিনী তাদের দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নিখুঁত ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুতই ব্যবহার করে ফেলেছে।
দুই সপ্তাহ আগে মহেশখালীতে বিকল হওয়া এলএনজি টার্মিনালটি আংশিক সচল হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা…
মানসিক চাপ ও হীনম্মন্যতা থেকে বাঁচতে এবং জীবনের বরকত বাড়াতে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব ও পদ্ধতি…
ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতা নিশ্চিত করতে সমন্বিত সামাজিক নিবন্ধন ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ বিতরণব্যবস্থা গড়ে তোলার…
যুক্তরাষ্ট্রের একের পর এক বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার জবাবে পাল্টা ব্যবস্থা হিসেবে সাতটি মার্কিন প্রতিষ্ঠানের…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমিত করে দেওয়ার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে…
দেশের বিভিন্ন সংকট সমাধানে সরকার সর্বাত্মক কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন,…
This website uses cookies.