Header Premium (728×90)

Categories: জাতীয়

ফ্যামিলি কার্ডের সুফল পেতে স্বচ্ছ বিতরণব্যবস্থা জরুরি: ফাহমিদা খাতুন

বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতার বিষয়টি অনেকাংশে এর নকশা ও কাঠামোর ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, এই কর্মসূচির কার্যকর বাস্তবায়নের জন্য একটি সমন্বিত সামাজিক নিবন্ধন বা সোশ্যাল রেজিস্ট্রি, প্রযুক্তিনির্ভর সেবা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিতরণব্যবস্থা গড়ে তোলা জরুরি। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক গ্রোথ সেন্টার (আইজিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ফাহমিদা খাতুন সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অধীনে অসংখ্য কর্মসূচি পরিচালিত হলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। একই ধরনের একাধিক কর্মসূচি চলায় সম্পদের অপচয় হচ্ছে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। তাই বিচ্ছিন্ন এই কর্মসূচিগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার সময় এসেছে। পাশাপাশি কর্মসূচির কার্যকারিতা ও ফলাফল মূল্যায়নের ওপর জোর দিতে হবে।

সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম ও বাদ পড়ার ঝুঁকি কমানোর পাশাপাশি সহায়তার পরিমাণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার মতো হওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ফাহমিদা খাতুন বলেন, অতীতে ৫০০ বা ৬০০ টাকার ভাতা দিয়ে উল্লেখযোগ্য প্রভাব তৈরি করা সম্ভব হয়নি, সে তুলনায় মাসে আড়াই হাজার টাকা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। বিশেষ করে যাঁদের নগদ অর্থের প্রবেশাধিকার নেই, তাঁদের জন্য এটি সহায়ক। তবে এই অর্থ স্থির থাকবে নাকি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে, সে বিষয়ে শুরু থেকেই সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

অতীতে স্থানীয় সরকার ও রাজনৈতিক প্রভাবের কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর মাধ্যমে সেবা প্রদানের দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ ও দীর্ঘমেয়াদি অর্থায়নের বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচি সম্প্রসারণ করতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সামাজিক সুরক্ষা কর্মসূচির সাফল্য ও সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা

ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ফৌজদারি…

10 minutes ago

কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয়

বিরাট কোহলির ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেল ভারত। ম্যাচে…

12 minutes ago

রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল

উয়েফা নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়ের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে…

25 minutes ago

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের অধিকারের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছেন বিশপ রাফায়েল বাহেবওয়া। অভিবাসনবিরোধী আন্দোলনের…

1 hour ago

ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…

1 hour ago

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…

2 hours ago

This website uses cookies.