ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমাবদ্ধ বা রেস্ট্রিক্ট করে দেওয়ার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। মেটার প্রধান বৈশ্বিক বিষয়ক কর্মকর্তা জোয়েল ক্যাপলান বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির পোস্টটি ভুলবশত সীমিত করার জন্য তিনি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। গত জুলাই মাসে ফেসবুকে মোদির একটি পোস্ট সীমিত হওয়ার পর বিষয়টি নিয়ে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার কর্মকর্তাদের তলব করেছিল। পরবর্তীতে মেটা জানায়, এটি মূলত একটি অনিচ্ছাকৃত পরিচালনাগত ত্রুটির কারণে ঘটেছে।
এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, ফেসবুকে প্রধানমন্ত্রী মোদিকে আপত্তিকর ভাষায় উপস্থাপন করে বেশ কিছু ভিডিও প্রচার করা হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ভিডিও এমন এক সময়ে ছড়িয়ে পড়ে যখন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ চলছিল এবং ওই আন্দোলনের মুখে ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছিলেন। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ ও সমালোচনার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে কোম্পানির প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং অন্যান্য পরিচালনাগত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। যদিও মেটার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে জুলাই মাসে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট ও বিজ্ঞাপন অপসারণের নির্দেশ দিয়েছিল ভারত সরকার। সে সময় মেটা জানিয়েছিল, তারা শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি মেনে চলে এবং এ ধরনের কনটেন্ট শনাক্ত করার প্রযুক্তি আরও শক্তিশালী করার কাজ করছে। এই সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে মেটা ও ভারত সরকারের মধ্যে কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
একদিনের সরকারি সফরে রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী ও হাটহাজারীতে বন্যা দুর্গতদের সহায়তা…
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ…
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী…
নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি করে বদলি প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগে…
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের ব্যক্তিগত আক্রমণ ও বিদ্রূপাত্মক মন্তব্যের কারণে আবারও আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি…
This website uses cookies.