Header Premium (728×90)

Categories: জাতীয়

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে রোববার চট্টগ্রাম আসছেন। সফরের অংশ হিসেবে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন। ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়ও পরিদর্শন করবেন।

সফরের শেষভাগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। রোববার রাতে নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ডে এক জনসভায় অংশ নিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাজধানীর বাজারে কাঁচামরিচ ৪০০ টাকা, অস্থির পেঁয়াজ ও ডিমের দাম

রাজধানীর বাজারে কাঁচামরিচ, পেঁয়াজ ও ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও বন্যায়…

40 seconds ago

ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মুহাম্মদ আলী আছগর

পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগর ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত…

16 minutes ago

মাঠের অসদাচরণে কয়েক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

কোপা দো ব্রাজিলের ম্যাচ শেষে টানেলে প্রতিপক্ষ খেলোয়াড়দের উসকানি দেওয়ার অভিযোগে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন…

18 minutes ago

টেকসই গণতন্ত্রে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও চর্চা জরুরি: ফখরুল

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়…

31 minutes ago

সৌদির নাজরানে হুথিদের হামলায় বিদেশিসহ ১১ জন আহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় এক শিশুসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের…

33 minutes ago

ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ইরানে সরকার পরিবর্তনের গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব…

45 minutes ago

This website uses cookies.