Header Premium (728×90)

হুথিদের হামলায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেল ট্যাংকারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জের ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের অন্যতম প্রধান জ্বালানি রফতানি বন্দর ইয়ানবুর উপকূলবর্তী এলাকায় ‘ওয়াফা’ নামক একটি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গত ২২ জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে তাদের ঘোষিত নৌ-অবরোধের পর এটি অষ্টম সৌদি তেল ট্যাংকার আক্রান্ত হওয়ার ঘটনা।

বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের মধ্যে ওমান উপসাগর ও হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে এই নতুন হুথি হামলার কারণে শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নৌ চলাচল এবং তেল সরবরাহ পুনরুদ্ধারের বিষয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যায় ৯ মাস পর শ্বশুর ও শ্যালক গ্রেপ্তার

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে অটোরিকশাচালক শিবলু মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৯ মাস পর ঢাকার তুরাগ…

4 seconds ago

মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতিতে বাংলাদেশের পোশাক রপ্তানি

চলতি বছরের প্রথম ছয় মাসে মার্কিন পোশাক বাজারে চীন ও ভারতের তুলনায় বাংলাদেশের রপ্তানি ক্ষতির…

9 minutes ago

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ও তফসিল ঘোষণা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯ জন ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০ আগস্ট সংসদ…

11 minutes ago

আইএসইউ প্রকাশ করল তিনটি আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নাল

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) গবেষণা ও প্রকাশনার মানোন্নয়নে তিনটি আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করেছে।

24 minutes ago

বিটিভির মহাপরিচালক হলেন কবি ও সাংবাদিক কাজী জেসিন

কবি ও সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চুক্তিভিত্তিক…

26 minutes ago

ভারত থেকে আরও ডিজেল চেয়েছি: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতের কাছ…

29 minutes ago

This website uses cookies.