ময়মনসিংহে অটোরিকশাচালক শিবলু মিয়াকে (২২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নয় মাস পর তাঁর শ্বশুর ও শ্যালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের বাসিন্দা আবু সাঈদ (৪৫) ও তাঁর ছেলে মো. ফাহিম (২০)।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত শিবলু মিয়া সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। এক বছর আগে আবু সাঈদের মেয়ে মিম আক্তারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। মিম বাবার বাড়িতে চলে গেলে তাঁকে স্বামীর সংসারে ফিরতে দেওয়া হতো না। এই বিরোধের জেরে শিবলু শ্বশুরবাড়িতে গেলে তাঁকে মারধর করা হয় এবং পরে তিনি স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন।
গত বছরের ১৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার উত্তর দাপুনিয়া সেলফি রোড এলাকায় শিবলু বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিবলুর মা বাদী হয়ে ১৯ অক্টোবর ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির অধিনায়ক মেজর মীর ইশতিয়াক আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ও র্যাব-১-এর যৌথ অভিযানে ঢাকার তুরাগ এলাকা থেকে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.