যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। বর্তমানে দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের পরিমাণ মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ। তবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং উচ্চ শুল্কারোপের কারণে অভ্যন্তরীণ চাহিদায় বড় ধরনের সংকোচন দেখা দেওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে সার্বিকভাবে মার্কিন পোশাক আমদানি হ্রাস পেয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বস্ত্র ও পোশাক দপ্তর (ওটেক্সা) বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মার্কিন পোশাক আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৩৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পরিমাণের দিক থেকেও এই আমদানি ৮ দশমিক ৫০ শতাংশ কমেছে। তবে এই সময়ে গড় একক মূল্য শূন্য দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে ৪ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলারের পোশাক আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৭৫ শতাংশ কম। তবে জুন মাসে বাংলাদেশ থেকে ৭৬৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলারের পোশাক আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৭৪ শতাংশ বেশি।
বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে চীন ও ভারত থেকে আমদানি বড় ধরনের পতনের মুখে পড়েছে। মূল্যের দিক থেকে চীন থেকে আমদানি ৩৭ দশমিক ৬৯ শতাংশ এবং ভারত থেকে ২৫ দশমিক ২৭ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া পাকিস্তান থেকে আমদানি কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে কম্বোডিয়া থেকে ১২ দশমিক ৩২ শতাংশ, ভিয়েতনাম ১ দশমিক শূন্য ৮ শতাংশ এবং ইন্দোনেশিয়া থেকে ৩ দশমিক ৪০ শতাংশ মূল্যের পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে।
পরিমাণের দিক থেকে চীন থেকে ২৬ দশমিক ৩০ শতাংশ, ভারত থেকে ২২ দশমিক ৭৪ শতাংশ এবং বাংলাদেশ থেকে ৩ দশমিক ৬৯ শতাংশ আমদানি হ্রাস পেয়েছে। বিপরীতে কম্বোডিয়া থেকে ১৪ দশমিক ৫৯ শতাংশ, ইন্দোনেশিয়া থেকে ১০ দশমিক ৮৯ শতাংশ, ভিয়েতনাম থেকে ৩ দশমিক ৩০ শতাংশ এবং পাকিস্তান থেকে ২ দশমিক ২৬ শতাংশ আমদানি বৃদ্ধি পেয়েছে।
ইউনিট মূল্যের ক্ষেত্রে চীনের দর সবচেয়ে বেশি ১৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এছাড়া ভারতের দর ৩ দশমিক ২৮ শতাংশ, পাকিস্তানের ৫ দশমিক ৬৩ শতাংশ, ইন্দোনেশিয়ার ৬ দশমিক ৭৫ শতাংশ এবং বাংলাদেশ ও ভিয়েতনামের দর ২ দশমিক ১৫ শতাংশ করে হ্রাস পেয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের পোশাকের দরপতন পাকিস্তানের প্রায় সমান থাকলেও তা চীন ও ভারতের চেয়ে কম ছিল।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.