জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে শেরপুরে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
প্রথমে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা এবং শহীদদের আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য…
ইসলামে হালাল উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। হারাম সম্পদ ব্যয় করলে তা আল্লাহর দরবারে কবুল হয়…
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী 'নরইস্টার' ঝড়ে বন্যা ও বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। ঝড়ের কারণে ৮৮ হাজার গ্রাহক…
সিলেটে আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের…
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের পর্যটন খাতের সম্ভাবনা ও বর্তমান সংকটগুলো সামনে এসেছে। সান্ধ্যকালীন বিনোদনের…
সিরাজগঞ্জে এক জনসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, প্রধানমন্ত্রী…
This website uses cookies.