ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছ থেকে জিনিন জন টায়েলে নামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে একটি তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল।
লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় জানিয়েছে, জন টায়েলেকে গলফ কোর্সের বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি ওই স্থানটির ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। রবিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার দুপুরের পর সাদাপোশাকধারী ফেডারেল এজেন্টরা স্থানীয় কর্তৃপক্ষকে এই সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে সতর্ক করে। আটকের পর পুলিশ জানতে পারে যে, এল সেগুন্ডো পুলিশ বিভাগ একটি ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে খুঁজছিল।
নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় জন টায়েলে-র বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য সম্বলিত বেশ কিছু নোটবই উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার কঠোর অস্ত্র আইন অনুযায়ী, সেখানে ১০টির বেশি গুলি ধারণক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ। বর্তমানে ঘটনার তদন্ত চলছে এবং কর্মকর্তারা জানিয়েছেন যে, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নিরব (১৫) নামের এক…
জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে এবং এখান থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু…
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং অর্জিত স্বাধীন গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে…
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পথ হারিয়ে…
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। দুই…
শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং অনেকে…
This website uses cookies.