Header Premium (728×90)

Categories: রাজধানী

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৪১৮

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। বুধবার (৫ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় এবং মোট ৬৫টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৭ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছেন। এছাড়া এই অভিযানে দুজনকে ভুক্তভোগী হিসেবে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ। পাশাপাশি ৪ হাজার ৪৩৯ পিস ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধ ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, ১টি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩ বান্ডিল তাস, ২টি পুরাতন বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করলো মার্কিন প্রশাসন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। দুই…

25 minutes ago

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং অনেকে…

37 minutes ago

জুলাই গণ-অভ্যুত্থান অধিকার ও ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ড. ইউনূস

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই অভ্যুত্থান দেশের মানুষের…

38 minutes ago

ট্রাম্পের গলফ কোর্সের কাছে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জিনিন…

40 minutes ago

বিসিবির সাথে চুক্তি শেষ হওয়ায় পদত্যাগ আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। চুক্তির মেয়াদ শেষ…

1 hour ago

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন ও শেখ হাসিনার আশ্রয় নিয়ে উদ্বেগ

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং নয়াদিল্লি থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয়া নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে…

2 hours ago

This website uses cookies.