Header Premium (728×90)

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করলো মার্কিন প্রশাসন

দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (০৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটিকে দুই দেশের মধ্যকার উত্তেজনার সর্বশেষ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ভিয়োত্তিকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে না। ওই কর্মকর্তা বলেন, এখানে একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা বাতিল করা হয়েছে, যা কাউকে দেশ থেকে বহিষ্কার করার সমতুল্য নয়।

এই পদক্ষেপের মূল কারণ হিসেবে দক্ষিণ আমেরিকার দেশটিতে ট্রাম্প প্রশাসনের রাষ্ট্রদূত-মনোনীত প্রার্থীর অনুমোদন আটকে দেওয়ার ব্রাজিলের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়াকে দেখা হচ্ছে। মার্কিন ওই কর্মকর্তা জানান, ব্রাজিলের পক্ষ থেকে মার্কিন মনোনীত রাষ্ট্রদূতের অনুমোদন দেওয়া হলে রিবেইরো ভিয়োত্তির ভিসা ফিরিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন, তবে এর অর্থ হলো তিনি ভিসা ছাড়াই সেখানে অবস্থান করছেন।

ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজকে এখনো অনুমোদন দেওয়া হয়নি। পেরেজ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রিপাবলিকান মিত্র। গত জুন মাসে তাকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হলেও মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ অনুমোদন এখনও মেলেনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের আগেই প্রকাশ্যে পেরেজের মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন।

ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এটিকে কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার আগে ব্রাজিল পেরেজের মনোনয়ন খতিয়ে দেখার পরিকল্পনা করছে। আল জাজিরা জানিয়েছে, এই অনুমোদন ছাড়া পেরেজ রাজধানী ব্রাসিলিয়ায় তাঁর দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

5 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

6 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

6 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

6 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

7 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

7 hours ago

This website uses cookies.