মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিরব (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী এলাকায় অবস্থিত পান্না খন্দকারের অটো রাইস মিলের পাশে অবস্থিত একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিরব পশ্চিম বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিরব ওই গ্যারেজে কাজ করছিল। এ সময় সেখানে রাখা কেমিক্যালযুক্ত একটি ড্রাম হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় সে গুরুতর দগ্ধ হয়। আশপাশের লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ। তিনি জানান, ঠিক কী কারণে বা কীভাবে কেমিক্যালযুক্ত ড্রামটিতে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার দুপুর ১টায় ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয়…
দীর্ঘ ভ্রমণে বাসের আসন নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা ও আরামের দিক থেকে কোন সারি বেশি উপযোগী,…
১৮৬১ সালের ৭ মে জন্ম নেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণের অভিজ্ঞতা ও…
রাঙামাটি শহরে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৩৫ জনকে আটক করা…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জনকে আটক করা হয়েছে। রোববার…
ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ফৌজদারি…
This website uses cookies.