জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা ও অক্ষরের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্কের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। বিগত দিনের সেই ফ্যাসিস্ট শক্তি যেন পুনরায় কোনো সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে, সেজন্য দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, তা অক্ষুণ্ণ রাখতে দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচ কৃতি সন্তান রাজপথে ফ্যাসিবাদের গুলিতে তাদের তাজা প্রাণ উৎসর্গ করেছেন। তিনি পরম শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ শহীদ পরিবারের সদস্যরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…
This website uses cookies.