কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে জেলাজুড়ে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ৪১৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে ১৮টি থানায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার ও শনিবার রাতেও কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ২৮১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার দুপুর ১টায় ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয়…
দীর্ঘ ভ্রমণে বাসের আসন নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা ও আরামের দিক থেকে কোন সারি বেশি উপযোগী,…
১৮৬১ সালের ৭ মে জন্ম নেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণের অভিজ্ঞতা ও…
রাঙামাটি শহরে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৩৫ জনকে আটক করা…
ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ফৌজদারি…
বিরাট কোহলির ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেল ভারত। ম্যাচে…
This website uses cookies.