পৃথিবীর দিকে ধেয়ে আসা বড় আকারের বিপজ্জনক গ্রহাণুর আঘাত এড়াতে পারমাণবিক বোমার ব্যবহারকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছেন চীনের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, গ্রহাণুর ভেতরে পারমাণবিক বিস্ফোরক পুঁতে বিস্ফোরণ ঘটানোই হতে পারে মানবসভ্যতাকে রক্ষার সবচেয়ে বাস্তবসম্মত উপায়। 'স্পেস: সায়েন্স অ্যান্ড টেকনোলজি' সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মহাজাগতিক এসব বস্তুর আঘাত পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। অতীতেও গ্রহাণুর আঘাতে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রজাতি বিলুপ্তির ঘটনা ঘটেছে। সম্প্রতি বিজ্ঞানীরা ১০ থেকে কয়েক শ মিটার ব্যাসের বেশ কিছু গ্রহাণু শনাক্ত করেছেন, যেগুলো পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। তবে মহাকাশে থাকা বিপুলসংখ্যক বড় গ্রহাণু এখনো অনাবিষ্কৃত থাকায় অনেক সময় মাত্র কয়েক দিন বা কয়েক সপ্তাহ আগে এগুলোর সন্ধান মেলে। ফলে শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে খুবই কম।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার 'ডার্ট' মিশনের মতো বিভিন্ন পদ্ধতিতে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের চেষ্টা সফল হলেও, বিশাল আকৃতির গ্রহাণুর ক্ষেত্রে অল্প সময়ে তা কার্যকর করা কঠিন। চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকেল টেকনোলজির গবেষকেরা বলছেন, চরম পরিস্থিতিতে বা খুব কম সময় হাতে থাকলে পারমাণবিক বিস্ফোরণই একমাত্র কার্যকর সমাধান হতে পারে। তবে আগে গ্রহাণুর ঠিক কোন স্থানে এবং কীভাবে বিস্ফোরণ ঘটানো হবে, তার স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা ছিল না।
নতুন গবেষণায় বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে একটি কার্যকর পদ্ধতির রূপরেখা তৈরি করেছেন। এই পদ্ধতিতে একটি মহাকাশযান প্রথমে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে গ্রহাণুর গভীরে গর্ত তৈরি করবে। এরপর সেই গর্তের ভেতরে পারমাণবিক বিস্ফোরক ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানো হবে।
গবেষণায় দেখা গেছে, হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় ২০০ গুণ শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ১০০ মিটার ব্যাসের একটি গ্রহাণুকে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করা সম্ভব। এছাড়া গ্রহাণুর পৃষ্ঠের প্রায় ৩০ মিটার গভীরে বোমাটি ফাটালে, অগভীর স্থানে বিস্ফোরণের চেয়ে তিন গুণ দ্রুত গতিপথ পরিবর্তন করা যায়। উদাহরণস্বরূপ, প্রায় ১ কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণুর ২০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটালে পৃথিবী থেকে সেটির দূরে সরে যাওয়ার গতি প্রতি সেকেন্ডে ৩০ সেন্টিমিটারের বেশি বাড়ানো সম্ভব।
বিজ্ঞানীরা আশা করছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসা বড় গ্রহাণু মোকাবিলার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে এবং প্রতিরক্ষাব্যবস্থার প্রকৌশলগত নকশা প্রণয়নে এই গবেষণা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…
চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…
বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
This website uses cookies.