সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন যে, আদালতের নির্দেশনা থাকার পরেও যদি কেউ এই ধরনের বক্তব্য প্রচার করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের রায় পরিবর্তনের আগে এই নির্দেশনা মেনে চলা প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তির কর্তব্য।
উপদেষ্টা আরও বলেন, কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে বা তার বক্তব্য প্রচার করা উচিত, তবে তারা চাইলে আদালতে গিয়ে ওই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। তবে আদালতের বর্তমান নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই বলে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে হাস্যরসের অবকাশ নেই। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। উপদেষ্টা বলেন, আমি উনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবেন, তো আসুক আমরা প্রস্তুত আছি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে।
বিশ্ব নৌ দিবস উপলক্ষে বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের প্রতিশ্রুতি…
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।…
শীতের কনসার্ট মৌসুমের আগেই ব্যস্ত সময় পার করছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। আগামী ছয় দিনে দেশের…
সিলেটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারকদের কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিংয়ের…
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও খাদ্যসংকট মোকাবিলায় ৫০ বিলিয়ন গাছ লাগানোর সরকারি লক্ষ্য পূরণে…
This website uses cookies.