Header Premium (728×90)

ইরানে ৪০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর ‘ভিত্তিহীন’ বলছে চীন

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে বৃহস্পতিবার (৩০ জুলাই) সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান চীনের তৈরি সর্বোচ্চ ৪০০টি কাঁধে বহনযোগ্য (শোল্ডার-ফায়ার্ড) আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান পেতে যাচ্ছে।

বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান আগেও একাধিকবার স্পষ্ট করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, প্রতিবেদনগুলো সত্য নয় এবং মোটেও তথ্যভিত্তিক নয়। মাও নিং আরও উল্লেখ করেন, চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানের পক্ষেই কাজ করে।

এর আগে রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে ইরান চীনের তৈরি এসব সরঞ্জাম গ্রহণ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, প্রথম চালানটি পশ্চিম চীনের উরুমকি শহর থেকে আকাশপথে পাকিস্তানের ভূখণ্ড হয়ে ইরানে পৌঁছাবে।

এমন খবরের প্রেক্ষিতে বুধবার পাকিস্তানও বিষয়টি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনাদোলু এজেন্সিকে জানায়, পাকিস্তান হয়ে অস্ত্র পরিবহনের এ ধরনের সব জল্পনা-কল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। আইএসপিআর দ্ব্যর্থহীন ভাষায় এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের ঘোষণা এনসিপির

সরকার গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করার ঘোষণা দিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।…

13 minutes ago

খুলনায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে আমবাড়িয়া…

41 minutes ago

ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি

রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান…

42 minutes ago

ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনায় পদত্যাগ করলেন জ্যেষ্ঠ উপদেষ্টা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস…

1 hour ago

জামায়াত-এনসিপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে নাটক করছে: মোমিন মেহেদী

জামায়াত ও এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না বলেই বিভিন্ন ধরণের হামলা-মামলার নাটক…

1 hour ago

ইরানের সম্পদ খুঁজতে বিশ্বজুড়ে বড় অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদের উৎস খুঁজে বের করতে বড়…

2 hours ago

This website uses cookies.