রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাথে সমন্বয় করে এই পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি নগরীর সড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। ডিএনসিসি সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।
নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ঘোষণা করেন, ডিএনসিসির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে। এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবীরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
This website uses cookies.