Header Premium (728×90)

Categories: রাজনীতি

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের ঘোষণা এনসিপির

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে তারা পেট্রোবাংলা ঘেরাও করবেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে কোনো সরকারের টিকে থাকার সুযোগ নেই। তিনি সরকারের বর্তমান জ্বালানিনীতির তীব্র সমালোচনা করে বলেন, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়লে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে।

হবিগঞ্জে দলীয় কর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম জানান, হামলায় শিকার কিশোর আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখটিও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। চিকিৎসকদের মতে, ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্য চোখটি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা এখনও চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারছেন না। চিকিৎসকদের বোর্ড সভার পর আলিফের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আমি সিলেট থেকে এসেছি। গত কয়েক দিনে সিলেটে কী ঘটেছে, তা সবাই জানেন। তিন দিন হয়ে গেল, কিন্তু সরকারের পক্ষ থেকে আলিফের খোঁজ নেওয়া হয়নি। সরকারি বাহিনীর হামলার শিকার হয়েছে, এটি ভিডিও ফুটেজে স্পষ্ট। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব হামলায় জড়িত ছিল। আমরা অনেকের বিরুদ্ধে মামলাও করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীদের এমন বার্তা দিচ্ছে যে, তারা দিনের আলোয় মানুষকে হত্যা বা চোখ উপড়ে ফেললেও বিচার হবে না। হবিগঞ্জে প্রায় এক হাজার সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল। তিনি সরকারি দলের জনপ্রতিনিধিদের সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক দেশে হলে আলিফ ও সারজিস আলমের গাড়িতে হামলাকারী ব্যক্তি ক্ষমা চাইতেন, পদত্যাগ করতেন অথবা দল থেকে বহিষ্কৃত হতেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতারও সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না।

এদিকে, রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট এবং দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এনসিপি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। কারওয়ানবাজারের সার্ক ফোয়ারায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে এনসিপি মুখপাত্র ও ডিএসসিসির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ডিএনসিসির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

11 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

20 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

50 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

55 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

1 hour ago

This website uses cookies.