রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক এলাকায় গ্রাম্য চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পারিবারিক পরিচিতি অনুযায়ী, তার বাবা মজিবুর রহমান ক্বারী হিসেবে পরিচিত এবং তার বড় ভাই আবু বক্কর একই ওয়ার্ডে জামায়াতের সেক্রেটারির দায়িত্বে আছেন। অভিযুক্ত ব্যক্তি তার নিজ বাড়িতে ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই শিশুটি প্রতিদিনের মতো পড়তে গেলে ওমর ফারুক কৌশলে অন্য শিক্ষার্থীদের বিদায় করে দেন। এরপর শিশুটিকে একা পেয়ে তিনি অনৈতিক স্পর্শের মাধ্যমে যৌন হয়রানি করেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। শিশুটির মায়ের অভিযোগ, তিনি বিষয়টি অভিযুক্তের বাবা মজিবুর রহমানকে জানালে তিনি ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। ভুক্তভোগী পরিবার এখন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
তবে অভিযুক্ত ওমর ফারুক ও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছেন। ওমর ফারুকের দাবি, ঘটনার দিন তার স্ত্রী অনুপস্থিত থাকায় তিনি পড়াচ্ছিলেন এবং কোনো ধরনের অনৈতিক আচরণ করেননি। তার বাবা মজিবুর রহমানও অভিযোগটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন নিশ্চিত করেছেন যে, শিশুকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.