রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবারকে বিশেষ ছাড়ে উন্নত চিকিৎসা সেবা দিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালটির কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন। অন্যদিকে, রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন। এই চুক্তির ফলে সোসাইটির সদস্যরা হাসপাতালটিতে নির্ধারিত চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন বলেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, আমাদের সদস্যদের কল্যাণে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ইনসাফ বারাকাহ হাসপাতালের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমাদের সদস্যরা যেমন সহজে মানসম্মত চিকিৎসা পাবেন, তেমনি রমনা থানার অন্তর্গত সব হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিজিএম আব্দুল কাইউম ফয়সাল, এজিএম ও হেড অব কাস্টমার কেয়ার মো. হাফিজুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচএম দুলাল। এছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, সেক্রেটারি আতিকুর রহমান, নির্বাহী সদস্য আবু আহমেদ মারুফ, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, মাহবুব এলাহী ও নজরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে দুই পক্ষ যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.