ইয়েমেনের সাডা প্রদেশের আকাশে সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার সকালে এই প্রতিরোধ গোষ্ঠী ড্রোনটি ভূপাতিত করে।
হুথি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, সাডা প্রদেশের ওপর দিয়ে শত্রুতাপূর্ণ কার্যক্রম পরিচালনার সময় 'কারাইয়েল' মডেলের ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় হুথি বিদ্রোহীরা বদ্ধপরিকর এবং কেউ তা লঙ্ঘনের চেষ্টা করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, যা তাদের বৈধ অধিকার।
এদিকে, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার সকালে সৌদি বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকে ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠীগুলো সম্প্রতি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছিল। তারই জবাব হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ও…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা আজ বুধবার বিকেল ৪টায় মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।…
ঘানার সবচেয়ে লম্বা মানুষ হিসেবে পরিচিত ৩৩ বছর বয়সী সুলেমানা আবদুল সামেদ মারা গেছেন। উত্তরাঞ্চলীয়…
বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে আনা কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে…
বগুড়ায় রেলওয়ের একটি প্রাকৃতিক জলাশয় জালিয়াতির মাধ্যমে 'ভিটা' দেখিয়ে দখলের চেষ্টার অভিযোগে জামায়াতের দুই নেতার…
দেশে পোলাও চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত তিন মাসে কেজিপ্রতি ৭০ টাকা পর্যন্ত দাম…
This website uses cookies.