টানা দর কষাকষি এবং শর্ত-পাল্টা শর্তের পর ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয়বারের মতো আলোচনার টেবিলে বসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির ভিপি হাউসে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সিজেপি প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা কোনোভাবেই আপস করবেন না।
বৈঠকে সরকারের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, সিজেপির পক্ষে উপস্থিত ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সিজেপির দাবি, এই আলোচনাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মোদি সরকার কোনো সুনির্দিষ্ট বার্তা দেয়নি।
বৈঠক শেষে সিজেপির মুখপাত্ররা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও একদিন সময় চাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার দুই পক্ষের মধ্যে পুনরায় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, 'ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত তাকে অপসারণ করবে।' তিনি আরও জানান, সরকার দুটি দাবিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে—আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৫: ৫৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬: ০০
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
This website uses cookies.